মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ছাত্র রাজনীতি উম্মাহর মূলে অনৈক্যের বীজ রোপণ করছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতিব তাজুল ইসলাম
আলেম ও সংগঠক

নতুন প্রজন্মরা বেআদব হয়, অপর দলের গুরুজনের খারাপ ভাবতে শুরু করে। তুচ্ছ তাচ্ছিল্য রূপে অন্যকে দেখে। উম্মাহর মূলে অনৈক্যের বীজ শক্তভাবে রূপিত হয়। দেশ জাতি ধর্ম ও উম্মাহর বদলে দলের গোলামে পরিণত হয়।

তাই ছাত্র বয়সে তাদের এসব থেকে দূরে রাখা খুব জরুরি। নেতৃত্ব দিতে হলে প্রখর মেধা ও যোগ্যতার প্রয়োজন। কঠিন স্টাডির মাধ্যমে আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে হবে।

ছাত্রত্ব থেকে যখন দল করা শুরু করে বা রাজনীতি করে তখন সীমিত একটি গোষ্ঠীর প্রতি তার দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। যে কারণে বৃহত্তর পরিসরে কাজ করার সকল দরজা জানালা হয় রুদ্ধ।

অতএব মেধার বিকাশ আগে হওয়া দরকার। দলকানা হবে পরে। দলের পুঁজারি না বানিয়ে আল্লাহর পুঁজারি হোক।

রাজনীতি করা যাবে না এমন বোকার স্বর্গে বাস করি না। কিন্তু করতে হবে করার মত। ময়দানে তিহের মত ঘুরাঘুরি করে লাভ নেই। ঘুরতে হবে কক্ষপথ ধরে আপন বলয়ের সামগ্রিক ইন্টারেস্ট নিয়ে।

শুধু মিছিলের লোক তৈরি না করে বিভিন্ন সেক্টরের লোক তৈরি করে পাঠান। বহুমুখী কর্মসুচিই একটি সফল রাজনীতির অগ্রসরতার প্রমাণ বহন করে।

মোটকথা শিশুর কাছে যৌবনের গান কিংবা প্রেমিক প্রেমিকার গান গেয়ে কোন লাভ হবে না। লাভ হবে তখন যখন তারা ম্যাচিউর্ড হবে।

আসুন রাজনীতির বয়স হওয়ার আগে রাজনীতিকে ছাত্র জীবনে না বলি। উপযুক্ত জীবনে আমি রাজনীতির উপযোগী হলে মনে প্রাণে তা করি।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ