শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সেনা অফিসারের কল রেকর্ড প্রকাশ : জেরুসালেম ইস্যুতে মিসরের প্রতিবাদ সাজানো নাটক (অডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার পর মিসরই প্রথম তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং নিরাপত্তা পরিষদে ট্রাম্পের ঘোষণার বিপক্ষে প্রস্তাব উত্থাপন করে।কিন্তু এর সবই ছিলো সাজানো নাটক। সম্প্রতি মিসরের গণমাধ্যমে ফাঁস হওয়া এক অডিও কল থেকে অন্তত তাই বোঝা যাচ্ছে।

অডিও কলে মিসরের একজন সামরিক কর্মকর্তা মিসরের বিভিন্ন মিডিয়া ব্যক্তিকে গণমাধ্যমে এ কথা বলার নির্দেশ দিচ্ছে যে, ট্রাম্পের ঘোষণার আমাদের মিসরের কোনো আপত্তি নেই।

অডিও কলে গোয়েন্দা বিভাগে কর্মরত ক্যাপ্টেন আশরাফ আল খলিলকে কথা বলতে শোনা যাচ্ছে। তিনি মিডিয়া ব্যক্তিত্বদের ট্রাম্পের বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরার পরামর্শ দেন।

ক্যাপ্টেন আশরাফের ফোন পান জনপ্রিয় মিসরীয় অভিনেত্রী ও শিল্পী ইউসরা। তিনি তার উপদেশকে গুরুত্ব দেন।

আশরাফ রামাল্লাকে ফিলিস্তের রাজধানী করার প্রস্তাব দিতে বলেন।

এক অডিও কলে তিনি মিসরীয় এমপি সাইয়েদ হাসনাইনকে বলেন, আমি আপনাকে এ কথা বলতে ফোন করেছি যে, আমাদের জনসাধারণের মতামত কি; আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই এ ইস্যুতে মিসরের নিরাপত্তা বাহিনীর অবস্থান কি। এ জেরুসালেমকে মিসরের রাজধানী ঘোষণায় মিসরের জাতীয় স্বার্থ কিসে রক্ষা পাবে। ঠিক আছে? সাইয়েদ হাসনাইন বলেন আমি আপনার সাথে একমত।

ক্যাপ্টেন আরও বলেন, আমরা আমাদের আরব ভাইদের পছন্দ করি এবং বিষয়টি নিন্দনীয়।  তবে সবকিছুর পর আমাদের বাস্তববাদী হতে হবে। প্যালেস্টাইন এ সিদ্ধান্ত প্রতিহত করার ক্ষমতা রাখে না এবং আমরা যুদ্ধ চাই না। ‍তুমি জানো আমাদের স্বার্থ ঠিক মতো উসুল হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

https://videos.files.wordpress.com/vPgwrDRa/leaked-tapes-reveal-egypts-support-for-trumps-jerusalem-decision_hd.mp4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ