শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুষ্টিয়ায় বাস উল্টে চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের কুমারখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

নিহত চালক নয়ন হোসেন (৩২) কুষ্টিয়ার জগন্নাথপুরের মিজানুর রহমানের ছেলে। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রনি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়।

কিছু দূর গিয়ে কুমারখালীর সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পাশে লাহিনী পাড়া নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিভর্তি খাদে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন হোসেনসহ দুই জন নিহত হন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ