সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইজতেমা শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল মারকাজে পৌঁছেছেন মুরব্বিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল তাবলিগের মারকাজ মসজিদে প্রবেশ করেছেন তাবলিগের শুরার সদস্য ও মুরব্বিরা। গতকাল দুপুরে মুনাজাতের মাধ্যমে শেষ হয় এবারের বিশ্ব ইজতেমা।

জানা যায়, ইজতেমার আনুষ্ঠানিকতা শেষে আজ কাকরাইলের মারকাজ মসজিদে পৌঁছেন মুরব্বিগণ। এর আগে ইজতেমার নিয়ে চলমান শঙ্কটের কারণে জনমনে এ ধারণা ছিল ইজতেমায় থাকা মুরব্বিরা ঠিক মতো মারকাজে প্রবেশ করতে পারবেন কিনা।

কাকরাইল মারকাজের একাধিক মুকিম নাম না প্রকাশের শর্তে আওয়ার ইসলামকে বলেন, ইজতেমা শেষ করে আজ তারা নিরাপদে মারকাজে পৌঁছেছেন। আল্লাহর রহমতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়নি।

এবারের ইজতেমাকে কেন্দ্র করে শুরু থেকেই সৃষ্টি হয় জটিলতা। দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি ও জিম্মাদার মাওলানা সাদ আপত্তির মুখেও ঢাকায় চলে আসায় এ জটিলতা তৈরি হয়েছিল। ব্যাপক আন্দোলনের মুখে তিনি ইজতেমায় অংশ নিতে পারেননি এবং কাকরাইল মারাকাজ মসজিদেই দুই দিন অবস্থান করে দিল্লিতে ফিরে যান।

এ ঘটনাকে কেন্দ্র করে তাবলিগের শুরার একটি অংশ কাকরাইলেই থেকে যান। তারা ইজতেমায় অংশ নেননি। এ কারণে ধারণা করা হচ্ছিল বিশ্ব ইজতেমা পরিচালনায় থাকা মুরব্বিরা কাকরাইলে এলে কোনো জটিলতা হয় কিনা।

ইজতেমা ফেরত বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

ইজতেমার ২য় পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে খাস বয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ