শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এনজিও সংস্থা ‘প্রশিকার’ কাজী ফারুকের একমাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের নির্দেশ না মানায় এনজিও প্রতিষ্ঠান প্রশিকার সাবেক চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদকে একমাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে হলফনামার মাধ্যমে তাকে অফিস বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ২৩ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ এই রায় দেন।

এর আগে ২০০৯ সালে ২৪ মে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুককে অপসারণ করা হলে তিনি বিচারিক আদালতে মামলা দায়ের করেন এবং তাকে অপসারণের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন করেন। কিন্তু তার আবেদন আদালত খারিজ করে দেন।

ওই খারিজ আদেশের বিরুদ্ধে তিনি জজ আদালতে আপিল দায়ের করেন। কিন্তু সেই আপিলও খারিজ হওয়ায় তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন। সেই রিভিশন আবেদনের রায়ে সাবেক চেয়ারম্যান ফারুককে প্রশিকার বর্তমান চেয়ারম্যান ও গভর্নিং বডির কাছে অফিস বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু আদালতের সেই নির্দেশনা পালন না করে ২০১২ সালে সন্ত্রাসী নিয়ে অফিসে হামলা চালান এবং অফিস দখল করে রাখেন ড. কাজী ফারুক। পরে এ বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টকে অবহিত করা হলে আদালত রুল জারি করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ