শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান জাজিরা প্রান্তে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে স্টিলের অবকাঠামো দ্বিতীয় স্প্যানটি জাজিরার নাওডোবা প্রান্তে পৌঁছেছে।

গতকাল সোমবার রাতে ‘তিয়ান ই’ ক্রেনে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আসে।

দ্বিতীয় স্প্যানটি বসানো হলে সেতুটির ৩০০ মিটার দৃশ্যমান হবে। ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

গেলো ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এর পাঁচ মাসের ভেতর আরেকটি স্প্যান বসতে যাচ্ছে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, এরইমধ্যে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। এ সপ্তাহের মধ্যেই তা পিলারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। স্টিলের স্প্যানটির ওজন প্রায় তিন হাজার ১৪০ টন।

এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে আনা হয়েছে। জাজিরার নাওডোবা প্রান্তে পিলারটি বসানো হবে। আগের স্প্যানটিও জাজিরার নাওডোবা প্রান্তে বসানো হয়।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ