শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পরবর্তী রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবে আ. লীগের মনোনয়ন বোর্ড : আনিসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পরবর্তী রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেয়া হবে তা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভাপতি। মনোনয়ন বোর্ডেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেয়া হবে। আমি ওই বোর্ডের সদস্য নই।

বুধবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেষ্ঠ্য সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

এদিক,  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বুধবার বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির কর্মকর্তারা জানান, আজ বুধবার থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ