সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

‘নতুন কিছু করতে গেলেই বাধা আসে, কিন্তু আমি হতাশ নই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে নতুন কিছু করতে গেলেই বাধা আসে। কিন্তু আমি হতাশার লোক নই, আমি আশাবাদী। সমালোচনা হলেও আমি দেশের উন্নয়নে পিছপা হব না।

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে বেসরকারিভাবে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের উৎপাদন করা হচ্ছে।

তিনি বলেন, মাতারবাড়িতে ক্ষতিগ্রস্তরা সবাই পুনর্বাসিত হবেন, কেউ বঞ্চিত হবেন না।
প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করছে সরকার।

জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা এই বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে। সরকারের বিদ্যুতের মহাপরিকল্পনায় মহেশখালীর মাতারবাড়িকে ‘বিদ্যুৎ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিতব্য বন্দরটিই পরে গভীর সমুদ্র বন্দরে রূপান্তর করা হবে।

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫ চুক্তি স্বাক্ষর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ