শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

প্রথমবারের মতো চালু হচ্ছে নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশে প্রথমবারের মতো শুধু নারীদের জন্য চালু হচ্ছে চাকরি খোঁজার ওয়েবসাইট দ্য টু আওয়ার জব ডটকম। যেসব নারী ঘরে বসেই উপার্জন করতে চান, তাঁদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট।

দ্য টু আওয়ার জব ডটকমের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বার্তা সংস্থা বাসসকে জানান, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। ঘরে বসেই চাকরি বা ব্যবসার কাজ করতে নারীদের সহায়তা করবে এই ওয়েবসাইট।

সানজিদা খন্দকার বলেন, ‘আমি আমার পরিচিত অনেক নারীকে দেখেছি, লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেও বিয়ের পর তা আর বাস্তবায়ন করতে পারেননি। এতে তাঁরা হতাশ হয়ে পড়েন এবং নিজের কাছের মানুষদের এ অবস্থায় দেখে আমি তাঁদের জন্য বিকল্প কিছু ভাবতে শুরু করি। আর সেখান থেকেই এই ওয়েবসাইট চালুর ভাবনা।’

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে লেখাপড়া শেষ করা সানজিদাই বাংলাদেশে প্রথম এ ধরনের উদ্যোগ নিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন একজন নারী।

এই ওয়েবসাইটে পেশাদার লেখা, ব্যবসায় সহায়তা, প্রোগ্রামিং, প্রযুক্তি, গ্রাফিকস, ডিজিটাল মার্কেটিং, অডিও সাপোর্ট, মার্কেট রিসার্চ, জীবনধারা, বিনোদন, গবেষণা, বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা থাকবে। সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ