সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

শাহজালালে ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ ড্রোনসহ মার্কিন নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিককে একটি ড্রোনসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ড্রোনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দারা।

আটক যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কি (২১)। সোমবার দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেন, ২৬ জানুয়ারি মার্ক ড্রোনটিসহ বিনা ঘোষণায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। মঙ্গলবার চায়না সাদার্ন এয়ারলাইনসের সিজেড ৩৯২ ফ্লাইটে তার গুয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

মইনুল খান বলেন, মার্ক রুমামের ড্রোনটিতে নয়টি ক্যামেরা রয়েছে। এই ড্রোন উড়িয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও করেছেন তিনি। ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলাদি না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়।

তিনি বলেন, এই ড্রোনের মেমোরি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ