শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘গয়েশ্বরকে আটকের বিষয়টি সরকারের অশুভ ষড়যন্ত্রের অংশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, "দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা (ডিবি) পুলিশের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সরকারের অশুভ ষড়যন্ত্রের একটি অংশ।"

মঙ্গলবার রাত পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, "রাত পৌনে ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। কিন্তু প্রথমে বিষয়টি পুলিশ স্বীকার করেনি। বিএনপি সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই পুলিশ স্বীকার করেছে। আমরা চাই অবিলম্বে গয়েশ্বর চন্দ্রকে তার পরিবার ও দলের কাছে ফিরিয়ে দেওয়া হোক।"

গাড়ি থামিয়ে তুলে নেওয়ার ঘটনায় দলের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, একজন রাজনীতিবিদকে এভাবে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন ঘটনা। এটা একটি সরকারের ভয়ংকর গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ