শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য বাংলাদেশকে জাতিসংঘের ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৩০ বছর যাবৎ বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশের বাহিনী ও পুলিশ সদস্যদের অসামান্য অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের দাফতরিক টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, গত ৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে। এই সকল সাহসী নারী ও পুরুষরা তাদের জীবন বাজি রেখে শান্তিরক্ষার জন্য কাজ করছে। টুইট বার্তার সঙ্গে দেয়া ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ধন্যবাদ বাংলাদেশ, তোমার সেবা ও আত্মত্যাগের জন্য।

বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর সূত্র অনুসারে, সেনা, নৌ, এবং বিমান বাহিনীর এক লাখ ২৮ হাজার, ৫৪৫ জন সদস্য ৪০টি দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। বাংলাদেশ পুলিশ সূত্র অনুসারে, এ পর্যন্ত ১৮ হাজার ৭৫ জন পুলিশ ২১টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে।

১৯৮৮ সাল থেকে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা।বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধে বাংলাদেশ থেকে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ