সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতা বিন সালমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছুদিন ধরে অনেকেই বলছিলেন সৌদি আরবের ভবিষ্যৎ ক্ষমতাধর নেতা হতে যাচ্ছেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। কিন্তু এবারে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর নেতাদের তালিকায় রয়েছে মুহাম্মদ বিন সালমানের নাম।

সিএনবিসি নিউজের এক প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতা মুহাম্মদ বিন সালমান। গত সাত মাসে মুহাম্মদ বিন সালমানের কর্মকান্ড পর্যালোচনা করে এ তালিকার শীর্ষে তার নাম রাখা হয়েছে।

বিশেষ করে সৌদি আরবের নারীদের ক্ষমতায়নের ব্যাপারে যুগান্তকরী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে বিশ কিছু জায়গায় নারীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করেছেন তিনি।

এছাড়া সংবাদমাধ্যমের সম্প্রসারণ থেকে শুরু করে লবণ উৎপাদন এবং নারীদের জন্য আলাদা বাজার চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

২০১৭ সালের শেষের দিকে এসে দুর্নীতি বিরোধী অভিযানের নেতৃত্বও দিয়েছেন ক্রাউন প্রিন্স। যদিও সেই অভিযানের নামে বড়ো অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে তিনি যে ক্ষমতাধর হয়ে উঠেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সূত্র : সৌদি গেজেট

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ