সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধী, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়াটাই যদি বহুদলীয় গণতন্ত্র হয় তাহলে আমর কিছু বলার নেই।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা যেটা করেছিলেন, সকল দল-মত নির্বিশেষ জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার পদক্ষেপ তিনি নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি যদি এই কাজটা সম্পন্ন করতে পারতেন। প্রতিটি মহকুমাকে জেলায় উন্নীত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে দিয়েছিলেন। উন্নয়নটা স্থানীয়ভাবে গড়ে উঠতে পারে। তৃণমূল পযায় থেকে যেন অর্থনৈতিক উন্নয়ন হতে পারে সেই পদক্ষেপই তিনি নিয়েছিলেন। জাতির পিতা যদি আর একটু সময় পেতেন, বেশি নয় তিন বছর বা চার বছর সময় পেলে বাংলাদেশ আর কোনো দিনই পিছিয়ে থাকতো না। বিশ্ব দরবারে অন্য বাংলাদেশ হিসেবে পরিচিত হতো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ