মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

‘আমিও একটা কওমি মাদরাসা করেছি এবং এটা নিয়ে গর্ব করি’ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজিএমইএর সাবেক সভাপতি, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত মাদরাসা কল্যাণ পরিষদের সভায় বিশেষ অতিথির বক্তব্যে কওমি মাদরাসা নিয়ে সমাজে বিভ্রান্তির জবাব দেন।

তিনি বলেন, আমি কওমি মাদরাসা নিয়ে এতটুকু বলবো, আমি নিজেই একটি মাদরাসা করেছি। মানুষ আমাকে ইংলিশ মিডিয়াম স্কুল করতে বলেছিল। তারা পরামর্শ দিয়েছিল কওমি মাদরাসা করলে এখন থেকে তারা বের হয়ে দেশকে অন্য চক্রের দিকে নিয়ে যাবে। কিন্তু আমি প্রমাণ করেছি কওমি মাদরাসা এরকম সন্দেহ থেকে মুক্ত।

তিনি শুকরিয়া আদায় করে বলেন, আমার মাদরাসার বয়স ৫ বছর। এ পর্যন্ত এখান থেকে ২৭৪ জন হাফেজে কুরআন বের হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় ভালোভাবে আছে।  এটা নিয়ে আমি বেশ গর্ব করি।

সংগঠনের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান আলোচক ছিলেন বায়তুল মোকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন ড. আবু রেজা নিজাম উদ্দিন নদভী এমপি, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা রুহুল আমিন খান উজানী,  মাওলানা সাইফ উদ্দিন খন্দকার, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জি, মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা শাইখ সালেহ হামিদী, মাওলানা জোবায়ের আহমাদ চৌধুরী, শেখ আজিম উদ্দিন, মাওলানা আবদুর রাজ্জাক নদভী প্রমুখ।

বায়তুল মোকাদ্দাস ইহুদিদের হাতে বেশি দিন থাকবে না: শায়খ ইয়াকুব আব্বাসী

আতিকুল ইসলামের পুরো বক্তব্য শুনুন নিচের ভিডিওতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ