শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খালেদা জিয়ার ৬ শর্ত বাস্তবায়নযোগ্য নয়, সংলাপের প্রয়োজন নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রোববার বিকেলে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ছয়টি শর্ত দিয়েছেন তা ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংলাপ কিংবা আলোচনার প্রয়োজন নেই।

এর আগে (শনিবার) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় খালেদা জিয়া ছয়টি শর্ত দেন। তাঁর শর্তগুলো হচ্ছে:

১. ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে

২. জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে

৩. ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে

৪. নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে

৫. ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে

৬. যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া
খালেদা জিয়ার এসব শর্তের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘চলতি বছর নির্বাচনের বছর। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন দেবে। আমাদের মেয়াদ আছে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। তার আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে। একটি রাজনৈতিক দল ছয়টি শর্ত দিয়েছে। এই শর্ত বাস্তবায়নযোগ্য নয়। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের আকার ছোট-বড় করতে পারেন। এই সরকার দৈনন্দিন কাজ করবে। সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে নির্বাচন কমিশন। সুতরাং সংলাপ কিংবা আলোচনার প্রয়োজন নেই। সংবিধানের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই।’

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ