সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

শাহজালাল বিমানবন্দরে দেয়াল ধস; ১ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে।

ভেতরে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলেও জানানা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিমানবন্দর থানার এসআই ফরহাদ সাংবাদিকদের জানান, দেয়ালধসের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেয়ালের নিচে অনেকেই চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ