মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতয়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী কালের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের অনুরোধে আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে বিজিবি সদস্য মোতায়েন করা হয় বলে বিজিবি সূত্রে জানা যায়।

এর আগে বিকেলে জেলা প্রশাসকের অনুরোধে সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, নারায়ণগঞ্জে তিন প্লাটুন এবং নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এক প্লাটুন করে বিজিপি মোতায়েন করা হয়েছে।
এ রায়কে কেন্দ্র করে এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। রায়কে ঘিরে জ্বালাও পোড়াও হলে জনগণের জানমালের রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।

অপর এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, রায়কে কেন্দ্র করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

রায় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, অফিসারদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দেয়া হয়েছে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ