সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

কারাগারে খালেদাকে সর্বোচ্চ সুবিধা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, বয়স ও সামাজিক মর্যাদা সবকিছু বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- ও তার ছেলে তারেক রহমানসহ ৫ জনকে ১০ বছরের কারাদ- দিয়েছে আদালত।

৫ বছরের সাজা অনুযায়ী খালেদা জিয়াকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দীন রোড সংলগ্ন কেন্দ্রীয় কারাগারে ভিআইপি মহিলা সেলে রাখা হবে।সব ধরণের সুবিধা দেয়ার সাথে সাথে তার সকল চাহিদার দিকেও লক্ষ্য রাখা হবে।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ