মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কিছুক্ষণেরে মধ্যেই খালেদার রায়; দুই আসামি আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় উপলক্ষে দুই আসামি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাদের পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসায় স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ আদালত নেয়া হয়।

আজ সকাল ১০টায় মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রায় শুনতে আদালতে যাবেন।

এ মামলার অন্য তিন আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী। তারা সবাই পলাতক রয়েছেন।

বইমেলার নতুন সব বইয়ে ২৭% ছাড়

 

এদিকে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ পরে আদালতের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

প্রতিবার মামলার হাজিরার সময় সাধারণত সকাল ১১টার পর আদালতে হাজির হন খালেদা জিয়া। সে কারণে আজকেও ১১টার পর তিনি হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে।

খালেদা জিয়ার মামলার রায় উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদরাসার মাঠে আদালত চত্বরে ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন ৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে।

শহরজুড়ে আতঙ্ক! কী হবে আজ?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ