সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

খালেদার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আদালত রায় ঘোষণার পরপর বকশীবাজার এলাকা থেকেই শিমুল বিশ্বাসকে ধরে নিয়ে গেছে পুলিশ।এদিন দুপুরে খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই আদালত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় বেসরকারি টেলিভিশনগুলো। তবে তাৎক্ষণিক বিষয়টি স্বীকার করেননি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য।

আদালত সূত্রে জানা গেছে, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

খালেদা জিয়া এবং আরও দুই আসামির উপস্থিতিতে পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ-৫ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই রায় দেন।
রায় দেয়ার পর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কের পুরনো কারাগারে।

বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে এইচ এম এরশাদের পর খালেদা জিয়াকেই দুর্নীতির দায় নিয়ে কারাগারে যেতে হল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ