মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হেঁটেই আদালতে পৌঁছলেন ফখরুল, আমির ও মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশি বাধায় গাড়ি নিয়ে বিশেষ আদালতে ঢুকতে পারলেন না বিএনপি নেতারা। দুপুরে পুলিশি বাধার মুখে পায়ে হেঁটেই আদালতে পৌঁছান।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর কদমফোয়ারা মোড়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকে দেয় পুলিশ।

এ সময় প্রেসক্লাব মোড়ে গাড়ি রেখে হেঁটে আদালত প্রাঙ্গণের দিকে যেতে শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন আজ।

এর আগে ১ টা ৪৫ মিনিটে খালেদা জিয়া বিশেষ আদালতে পৌঁছেছেন। তার গাড়ি ঘিরে হাজারও নেতা কর্মী আদালত প্রাঙ্গনে জড়ো হয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষও হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ