সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

ভিআইপি লেন সম্ভব কিনা খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ভিআইপি লেন মানে জরুরি সেবা, ভিআইপিদের সেবা নয়। জরুরি সেবার জন্য এই লেন করা যায়, তবে ভিআইপিদের সেবার জন্য নয়। ধীরে ধীরে ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

ভিআইপি লেন প্রসঙ্গে কাদের বলেন, ‘আলাদা ভিআইপি লেন করার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ করা হয়েছে। সেটি আমরা পেয়েছি। এর সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে রাস্তায় ভিআইপি লেনের জন্য স্থান সংকুলান নেই। তারপরেও জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রে আলাদা লেন করা যায় কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি বলেন, তবে ভিআইপি লেন মানে জরুরি সেবা, ভিআইপিদের সেবা নয়। জরুরি সেবার জন্য এই লেন করা যায়, তবে ভিআইপি সেবার জন্য নয়। ধীরে ধীরে ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

 

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ