শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদে মুসলিমরা পেলো প্রার্থনা কক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: ইসলাম বিরোধীদের বিরোধিতার মাধ্যমেও আল্লাহ তায়ালা ইসলামের কল্যাণ করেন। তেমনই একটি ঘটনা ঘটলো দক্ষিণ কোরিয়ায়।

ইসলাম বিরোধীদের দাবির কারণে দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলেম্পিকে অংশগ্রহণকারী মুসলিম খেলোয়াররা পৃথক প্রার্থনা কক্ষ পেলো।

কোরিয়া ট্যুরিজম অর্গানাইজেশন প্রথমে সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন প্রার্থনা কক্ষের আয়োজন করেছিলো। কিন্তু মুসলিম বিদ্বেষী সংস্থার দাবির কারণে মুসলিমদের জন্য পৃথক প্রার্থনা কক্ষের আয়োজন করেছে তারা।

কোরিয়া ট্যুরিজম অরগানাইজেশন আজ সোমবার এ ঘোষণা দিয়েছে। তারা বলেছেন, প্রতিবাদকারীদের তারা দীর্ঘ সুযোগ দিতে পারেন না।

দক্ষিণ কোরিয়ার পিয়াংছাং শহরের ইসলাম বিদ্বেষী একটি সংস্থা অভিন্ন প্রার্থনা কক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে একটি পিটিশনও দাখিল করেছে। এ সময় তারা আদালতে ৫৬ হাজার মানুষের স্বাক্ষরও জমা দিয়েছে।

ইসলাম বিদ্বেষী সংগঠনগুলো এমনকি তারা অলিম্পিকের সময় মুসলিমদের প্রার্থনা থেকে বিরত থাকারও আহবান জানিয়েছে। তারা হালাল খাবার বিতরণেরও প্রতিবাদ করেছে।

মুসলিম বিদ্বেষী প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ মুসলিমদের জন্য পৃথক প্রার্থনাকক্ষের ব্যবস্থা করেছে। মুসলিম খেলোয়ারদের জন্য হালাল খাবারেরও আয়োজন করেছে।

ইনস্টল করতে ক্লিক করুন

তবে এ ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছে কোরিয়ান মুসলিমরা। কোরিয়ান মুসলিম ফেডারেশনের একজন নেতা হামিদুল্লাহ বলেছেন, পৃথক প্রার্থনা কক্ষ ও হালাল খাবারের আয়োজন করে আয়োজক হিসেবে কোরিয়ার সুবিবেচনার পরিচয় দিয়েছে।

সূত্র : আল জাজিরা ও ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ