মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধে ব্যর্থতার জন্য শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রীকে নোটিশ এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশ বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে শিক্ষামন্ত্রী ব্যর্থ। তাই তার পদে থাকার অধিকার নেই। তাকে অপসারণ করে সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী যিনি সংসদ সদস্য নন এমন একজন শিক্ষায় অসামান্য দক্ষ উচ্চশিক্ষিত নাগরিককে শিক্ষামন্ত্রী করার কথা বলা হয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, সংবিধানের ৫৮(১) (ক) (গ)(২) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করবেন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দান করে ঐ মন্ত্রীর নিয়োগ অবসান ঘটাবেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ