শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সংবিধান ও আইন অনুযায়ী খালেদা জিয়ার ভবিষ্যত নির্ধারিত হবে: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বুধবার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের বৈঠক শেষে এমনটাই জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের একজনও বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন জানিয়ে হেলালুদ্দীন বলেন, ‘সিইসি তাদের বলেছেন— এটা আদালতের বিষয়। আদালত অ্যালাও করলে ইসির কিছু করার নেই। আর আদালত অ্যালাও না করলেও ইসির কোনো ভূমিকা থাকবে না।

তবে নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

এর আগে জ্যঁ ল্যামবার্ডের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি সিইসি নূরুল হুদার সঙ্গে বৈঠকে অংশ নেয়।

বৈঠক প্রসঙ্গে হেলালুদ্দীন জানান, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা আগামী সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি তাদের জানান, রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। তবে এবার প্রার্থী একজন থাকায় তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ