মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় এক আত্মঘাতী হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে মাইদুগুরি শহরের কাছে এক মাছ বাজারে তিন আত্মঘাতী এই হামলা চালায়। হামলা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, হামলাকারীরা সবাই ছিল নারী। তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

ইদ্রিসা বানা নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা একযোগে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। তখন বাজারে বহু মানুষ কেনাকাটা করছিলেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি। শহরটিতে ২০০৯ সাল থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ