শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

গাজায় ফের ইসরাইলের ট্যাংক ও বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার জঙ্গিবিমান ও ট্যাংক থেকে বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। খান ইউনুস শহরের সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি টহল দলের কাছে বোমা বিস্ফোরণের পর শনিবার ইসরাইল এ হামলা চালায়।

গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্তত ছয়টি অবস্থানে কয়েক দফায় ইসরাইল হামলা চালায়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ইহুদিবাদী সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, খান ইউনুস শহরে হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর তারা হামলা চালিয়েছে। সীমান্তে ইহুদিবাদী টহল দলের কাছে যে বোমার বিস্ফোরণ ঘটেছে তাতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হয়েছে। তবে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণে এক ইহুদিবাদী সেনা নিহত এবং দুজন মারাত্মক আহত হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ