শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

গাজা উপত্যকায় বিস্ফোরণ; ৪ ইসরায়েলি সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ইসরায়েলি বিমান হামলার পর এই ঘটনা ঘটে। এখনও কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আজকের বিষয়টি মারাত্মক। আমরা ঠিকভাবেই এর জবাব দেবো।’

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, ২০১৪ সালে গাজা যুদ্ধের পর এটাই ইসরায়েলিদের জন্য সবচেয়ে বেশি আহত হওয়ার ঘটনা। তাদের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, একদিন আগেই সীমানার কাছে এই বোমা পুঁতে রাখা হয়েছিল।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, হামাস প্রশিক্ষণ শিবিরে দুইটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আর তৃতীয় হামলা চালিয়েছে ছোট একটি সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে। তবে কেউই হতাহত হয়নি। বিমান হামলা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ইসরায়েল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ