শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জেনে নিন ইসলামে সবচেয়ে বড় তিনটি গোনাহ।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

নবী করীম সা. এর হাদিস থেকে আমরা তিনটি বড় বড় গুনাহের কথা জানি।

এক. শিরক

দুই. অন্যায়ভাবে হত্যা করা

তিন. যিনা

এ বিষয়বস্তুটিই নবী সা. বিপুল সংখ্যক হাদীসে বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণিত একবার নবীকে সা. জিজ্ঞেস করা হলো,

সবচেয়ে বড় গুনাহ্ কি? তিনি বললেন,  ﺃَﻥْ ﺗَﺠْﻌَﻞَ ﻟِﻠَّﻪِ ﻧِﺪًّﺍ ﻭَﻫُﻮَ ﺧَﻠَﻘَﻚَ তুমি যদি কাউকে আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দী দাঁড় করাও। অথচ আল্লাহ্ই তোমাকে সৃষ্টি করেছেন।

জিজ্ঞেস করা হলো, তারপর?  তিনি বললেনঃ َﺃَﻥْ ﺗَﻘْﺘُﻞَ ﻭَﻟَﺪَﻙَ ﺗَﺨَﺎﻑُ ﺃَﻥْ ﻳَﻄْﻌَﻢَ  তুমি যদি তোমার সন্তানকে হত্যা কর এই ভয়ে যে, তুমি তাকে খাওয়াতে পারবে না।

জিজ্ঞেস করা হলো, তারপর? তিনি বললেন  ﺃَﻥْ ﺗُﺰَﺍﻧِﻲَ ﺣَﻠِﻴﻠَﺔَ ﺟَﺎﺭِﻙَ “তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনাকর।(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আহমদ)

যদিও আরো অনেক কবীরা গোনাহ আছে কিন্তু সেকালের আরব সমাজে এ তিনটি গোনাহই সবচেয়ে বেশী জেঁকে বসেছিল।

তাই এক্ষেত্রে মুসলমানদের এ বৈশিষ্ট্য সুস্পষ্টকরে তুলে ধরা হয়েছিল যে, সমগ্র আরব সমাজেমাত্র এ গুটিকয় লোকই এ পাপগুলো থেকে মুক্তআছে।