মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ভূমিকম্পের ফলে মেক্সিকান কর্মকর্তাদের বহনকারী একটি শক্তিশালী হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ার ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি, ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শনে যাওয়ার সময় শুক্রবার দক্ষিণ মেক্সিকোর সান্তিয়াগো জামিউতেপ্যাকির খোলা মাঠে ল্যান্ড করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

হেলিকপ্টারে থাকা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হন, অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

মার্কিন ভূতাত্ত্বিকদের জরিপ অনুযায়ী, হেলিকপ্টারটি ভূমিকম্পের স্থান থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে পিনোটেপা দে ডন লুইসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়।

এই ঘটনায় মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিক পেনা নিয়েতো এক টুইট বার্তায় লিখেছেন ‘দুর্ভাগ্যবশত মাটিতে অপেক্ষারত একাধিক মানুষ তাদের জীবন হারিয়েছেন এবং অন্যরা আহত হয়েছেন। নিহত ও আহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা।’

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ