শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

সৌদি আরবে হঠাৎ কেন পাক সেনার প্রয়োজন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সাব এডিটর

 পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাবেদ বাজওয়া কর্তৃক হঠাৎ সৌদি আরবে পাকিস্তান থেকে সেনা পাঠানোর সিদ্ধান্তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ওপর নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

সৌদিতে অতিরিক্ত পাক সেনা পাঠানোর বিষয়ে শুক্রবার সেনা কেন্দ্র থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাক সেনারা সৌদি গিয়ে বাইরের কোন কর্মকাণ্ডে অংশ নেবে না । কিন্তু কতো দিনের জন্য বা কতো জন সেনা পাঠানো হবে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলা হয় নি।

সৌদি আরবে সেনা প্রেরণ : প্রতিরক্ষামন্ত্রীকে পাক সিনেটে তলব

তাছাড়া বাইরের দেশে সেনা প্রেরণের বিষয়ে কেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য নেই তাও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

পাকিস্তানের সাবেক এক কর্মকর্তা মনে করছেন, এখন যে সেনা পাঠানো হচ্ছে তারা সৌদিতে অবস্থিত পাক সেনাদের সাথে মিলিত হবে। যারা মূলত সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

অপর দিকে পাকিস্তানের জন্য এ সময়ে সেনা পাঠানো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কেননা, বেশ কিছু দিন থেকেই পাক-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সেখানে উভয় দেশের সেনাদের নিহত হবার কথা প্রতিনিয়ত মিডিয়ায় আসছে।

এছাড়া পাকিস্তানের অভ্যতরীণ নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার মুহাম্মাদ সাদ বলেছেন, সৌদি আরবের পক্ষ থেকে হঠাৎ অতিরিক্ত সেনা চেয়ে আবেদনের কারণ হলো সৌদির অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

সৌদি প্রিন্স মুহাম্মাদ বিন সালমান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদের অনেক ক্ষেত্রেই অনেক পরিবর্তন এনেছেন। নতুন অনেক আইনও জারি করেছেন। যার বিরুপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা প্রবল।

তিনি বলেন, সৌদিতে ভেতরে ভেতরে এখন বেশ অস্থীরতা চলছে। বাইরের কোন শক্তির সহযোগিতায় বিরোধী পক্ষ মাথাচড়া দিতে পারে। এ জন্য পাক সেনার প্রয়োজন হতে পারে।

পাক সেনারা কি সৌদির অভ্যন্তরীণ বিষয়ে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের সাবেক এক সেনা কর্মকর্তা (যিনি সৌদিতে পাকিস্তান বাহিনীরও দায়িত্ব পালন করেছেন) বলেছেন, সৌদি পাকিস্তানের সম্পর্ক অনেক গভীর।

সৌদির কোন ক্ষতি হলে তা থেকে উদ্ধারের জন্য যদি পাক সেনাদের অভ্যন্তরীণ অভিযানে অংশ নিতে হয় তাহলে পাকিস্তান ফোর্স তৈরি আছে।

সূত্র: বিবিসি উর্দু

জোড় ও ইজতেমার বিষয়ে কাকরাইল শুরার নতুন সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ