মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

৫ বুদ্ধিজীবীর সঙ্গে বিএনপির বৈঠকে যা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের অন্যতম শীর্ষ পাঁচ বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ১০ নেতা। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির বর্তমান কর্মকাণ্ডের প্রতি সমর্থ জ্ঞাপন করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্র এমনটাই জানিয়েছে।

এই ৫ বুদ্ধিজীবী হলেন, রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী।

বৈঠক সূত্রে জানা যায়, জনমত তৈরির পক্ষে পরামর্শ দিয়েছেন বুদ্ধিজীবীরা। কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন। বিশেষ করে রাজপথে সভা সমাবেশ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এরপর থেকেই আন্দোলনে নামে বিএনপি। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ