শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

ইয়েমেন পরিস্থিতির জন্য সরাসরি দায়ী সৌদি আরব : তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর হামলার কারণে ইয়েমেনে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিউনিখে নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি এ কথা বলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইয়েমেন সংকট সমাধানের জন্য চেষ্টা চালাতে হবে।এ ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের সহযোগিতা প্রয়োজন। ইয়েমেনে হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। ২০১৫ সালের মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এর ফলে হাজার হাজার ইয়েমেনি হতাহত হয়েছেন।

মওলুদ চাভুসওগ্লু কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজি সম্পর্কে বলেছেন, এসব গেরিলা সিরিয়ার ভবিষ্যতের জন্য বিপজ্জনক এবং তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন, সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং সিরিয়ার পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ