শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

দুই সন্তানে পুরস্কার, বেশি হলে শাস্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক। দুই সন্তান নীতি চালু করুক কেন্দ্র, যারা তা মানবে, তাদের পুরস্কার আর না মানলে সাজা দিক। তিনটি পৃথক পিটিশনে সুপ্রিম কোর্টে আবেদন করলেন তিন আইনজীবী।

অনুজ সাক্সেনা, প্রাথ্বী রাজ চৌহান ও প্রিয়া শর্মা, এই আইনজীবীদের বক্তব্য, ১৯৫১ সালের জনসুমারিতে ভারতের জনসংখ্যা ছিল ৩৬১ মিলিয়ন। ২০১১-র জনগণনায় হয়েছে ১.২১ বিলিয়নের বেশি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই হারে বাড়তে থাকলে ২০০২ নাগাদ ভারতের জনসংখ্যা ১.৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে সম্ভবত।

দেশে যে জনবিস্ফোরণ দেখা যাচ্ছে, তার সম্ভাব্য কিছু ফল হিসাবে বেকারি, দারিদ্র্য, নিরক্ষরতা, স্বাস্থ্য সমস্যা, দূষণ ও বিশ্ব উষ্ণায়নের কথা উল্লেখ করা হয়েছে তাঁদের জনস্বার্থ পিটিশনগুলিতে।

বলা হয়েছে, যেসব পরিবার দুই সন্তান নীতি মানবে, তাদের উতসাহ দিতে পুরস্কৃত করা হবে, অন্যদিকে যারা মানবে না, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, কেন্দ্রকে এমন নিয়ম চালু করতে নির্দেশ দেওয়া হোক।

জনস্বার্থ পিটিশনগুলিতে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে নবীন কর্মিবাহিনী ভারতেই, কিন্তু প্রবল জনবিস্ফোরণের ধাক্কা যুবকদের বেকারির রাস্তায় ঠেলে দিচ্ছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুপম বাজপেয়ি নামে এক সমাজকর্মীও শীর্ষ আদালতে জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন পেশ করে সওয়াল করেন, জনসংখ্যা দ্রুত বাড়তে থাকায় দেশের সীমিত সম্পদের ওপর প্রবল চাপ পড়ছে, কমছে সম্পদ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ