মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

পুড়ে যাওয়া ভাষানটেক মাদরাসায় গাজী ইয়াকুবের নেতৃত্বে সোয়া দুই লক্ষ টাকা সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দু’তলা ভবন, দেড়শ শিক্ষার্থীর যাবতীয় আসবাব এবং প্রায় ১৫ লক্ষ টাকার কিতাবাদিসহ পুড়ে যাওয়া ভাষানটেক মুহাম্মদিয়া মাদরাসা ফের ঘুরে দাঁড়াচ্ছে। জনদরদি মানুষের দানের টাকায় আবারও পড়ালেখার আগের চিত্র দেখার স্বপ্ন দেখছেন মাদরাসার মুহাতিম ও কর্তৃপক্ষ।

গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর মিরপুরের ভাষানটেকে মুহম্মদীয়া মাদরাসা পুড়ে ভস্ম হয়ে যায়। তখন থেকেই পাশে ছিলেন বিশিষ্ট আলেমে দীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব।

আর সোমবার তার নেতৃত্বে জামিয়া মুহাম্মদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল লতীফ ফারুকীর কাছে রশিদের মাধ্যমে দুই লক্ষ ষোল হাজার নয়শত চার টাকা (২.১৬.৯০৪ ) প্রদান করেন।

আগুন থেকে এক কাপড়ে বের হয়ে আসা ছাত্রদের বেডিং ও কাপড়চোপড়েরও পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করেন।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী বিশিষ্ট আলেম মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা লুতফুর রহমান ও মাদরাসার অন্যান্য উস্তাদ ।

মিরপুরের এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দশ থেকে বারোটি ফার্নিচারের দোকান, বেশ কয়েকটি টিনের বসতবাড়ি ও জামিয়া মুহাম্মদীয়া মাদরাসা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সবকটি ঘর-বাড়ির কিছুই অক্ষত নেই।

জামিয়া মুহাম্মদীয়া মাদরাসার অফিস কক্ষসহ প্রায় সবকটি রুম, এতে মাদরাসার জরুরি কাগজ-পত্র, প্রায় ১৫ লক্ষাধিক কিতাবাদি, ছাত্রদের পোশাক পরিচ্ছেদসহ সব আসবাবপত্রও পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আশপাশের কয়েকটি মাদরাসা থেকে কিছু কাপড় পাঠালে ছাত্ররা সেগুলো পরিধান করে ও পাশের একটি মসজিদে আশ্রয় নেয়। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু ত্রাণ সহায়তা দেয়া হয়।

আরও পড়ুন: গভীর রাতে মাদরাসায় আগুন: ১৫ লক্ষ টাকার কিতাব পুড়ে ছাঁই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ