শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

রাশিয়ায় গির্জায় গোলাগুলি : ৫ নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাশিয়ার একটি গির্জায় গোলাগুলির ঘটনায় ৫ নারী নিহত হয়েছেন। দেশটির ভোলাটিলে রিপাবলিক অব দাগেস্তান এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা, ন্যাশনাল গার্ডের এক সদস্যসহ আরও পাঁচজন আহত হয়েছেন। খবর বিবিসি।

এক ব্যক্তি গির্জার লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু হামলা চালানোর পর পরই পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ওই হামলাকারী নিহত হয়। ২২ বছর বয়সী খলিল খালিলোভ নামের ওই হামলাকারী দাগেস্তানের বাসিন্দা।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, তাদের এক যোদ্ধা ওই হামলা চালিয়েছে। বন্দুকধারী ওই ব্যক্তি একটি শিকারী বন্দুক নিয়ে গির্জায় উপস্থিত লোকজনের ওপর গুলি ছোড়েন। চার নারী ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গির্জার এক যাজক বলেন, আমরা প্রার্থনা শেষ করে গির্জা থেকে বের হওয়া শুরু করছিলাম। সে সময় একজন গির্জার দিকে এগিয়ে আসেন এবং গুলি করতে থাকেন। তার গুলিতে চারজন নিহত হয়েছে। ওই যাজক জানিয়েছেন, হামলাকারীর হাতে একটি রাইফেল এবং একটি ছুড়ি ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ