শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হারিয়ে যাওয়ার হুমকিতে ভারতের ৪২ ভাষা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পৃথিবীতে মানুষের আগমনের পর থেকে এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির যোগাযোগের অন্যতম মাধ্যম ভাষা। পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের প্রখ্যাত সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উঠে এসেছে দেশটিতে প্রায় ৪০টির মত বেশি ভাষা হারিয়ে যাচ্ছে। এ প্রতিবেদনটি প্রকাশের সাথে সাথেই আলোড়ন ফেলেছে সমগ্র সংস্কৃতি সচেতন মানুষের মধ্যে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, প্রায় এক লাখের মত মানুষ হারিয়ে যাওয়া এ ভাষাগুলো ব্যবহার করছে। ইউনেস্কোও সম্প্রতি দেশটিতে ৪২টি ভাষার তালিকা প্রকাশ করেছে।

হারিয়ে যাওয়া ভাষার মাঝে মান্দা, ওড়িষ্যা প্রদেশের পারজি ও পেংগু, কর্ণাটক প্রদেশের কোরাগা ও কুরুবা, অন্ধ্রপ্রদেশের গাদাবা ও নাইকি, তামিল নাড়ু প্রদেশের কোটা ও তোরা, ¤্রা ও ন্রা অরুণাচল প্রদেশ, তাই নোরা ও তাই রং আসাম, উত্তরাখ- প্রদেশের বাংগানি, ঝাড়খন্ডের বীরহর, মহারাষ্ট্র প্রদেশের নিহালি ভাষা এবং পশ্চিম বঙ্গের টোটো ভাষা।

এছাড়াও গ্রেট আন্দামানিজ, জারাওয়া, লামোংসে, লুরো, মুওত, ওংগে, পু, সানেনো, সেন্তিলেস, শোমপেন ও তকাহানিইলাং আন্দামান ও নিকোবর আইল্যান্ডের ১১টি ভাষা এবং আইমল, আকা, কোইরেন, লামগাং, লাংরং, পুরুম ও তারাও মণিপুর রাজ্যের সাতটি ভাষা ও উপভাষা এবং হিমাচল প্রদেশের বাঘাতি, হান্দুরি, পাংবলি ও শিরমাউদি নামক ৪টি ভাষা এর মধ্যে অন্যতম।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ