শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অনুমতি না থাকায় বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে: পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনুমতি না কর্মসূচি পালন করায় বিএনপিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান।

বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হলেও লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

শিবলী নোমান বলেন, ডিএমপি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। কিন্তু নয়াপল্টনে বিএনপি কোনো অনুমতি না নিয়েই রাস্তা বন্ধ করে সমাবেশ করে। তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আমরা তখন তাদের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করেছি।

কোনও লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেনি, কেবল পানি ছিটিয়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

নয়াপল্টন থেকে বিএনপি নেতা আলাল আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ