শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: পিরোজপুরের ইন্দুরকানীতে আলোচিত শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ইন্দুরকানী থানার এসআই আ. রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম শিমুল হাওলাদার। তিনি জামুয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ২০১৬ সালে পুত্রবধূ ও তার শাশুড়িকে গণধর্ষণ এবং ২০১৮ সালে ডাকাতির দুটি মামলা রয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ থানায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তার নেতৃত্বে দুই উপজেলার সীমানা এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। ভয়ে কেউ মুখও খুলছে না।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, তাকে ইন্দুরকানী থানার গণধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ