শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আমার দেশভক্তির সামনে বাধা মার্কিন যুক্তরাষ্ট্র : হাফিজ সাইদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তার দেশপ্রেমের বিরুদ্ধে চক্রান্ত করছে আমেরিকা। এমনই অভিযোগ করেছেন জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদ। তার মন্তব্য পাকিস্তানের জন্য তার 'ভালবাসা'কে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জামাতের দেশভক্তির নানা উদাহরণ তুলে ধরে হাফিজের মন্তব্য পাকিস্তানের ভালো চায় না আমেরিকা। তাই তাকে আটকানো হচ্ছে নানা ভাবে। পাকিস্তানের মানুষ আমেরিকার নীতির বিরুদ্ধে। তাই আমেরিকা নিজের রাগের বশবর্তী হয়ে তাকে দেশের জন্য কাজ করা থেকে আটকাচ্ছে।

আমেরিকার কথা মতো চললে আখেরে পাকিস্তানের ক্ষতি বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার মতে এভাবে বেশিদিন চললে পাকিস্তানকে তার পরমাণু পরীক্ষানিরীক্ষা থেকে সরে আসতে বাধ্য করবে আমেরিকা।

শনিবারই 'সন্ত্রাসে আর্থিক মদতদাতা' দেশ হিসেবে পাকিস্তানের নাম ফের উঠছে 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স' (এফএটিএফ) এর নজরদারি তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানকে এফএটিএফ তালিকায় রাখতে চেষ্টা চালায়। এর সঙ্গে যোগ দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও। তার প্রেক্ষিতেই হাফিজ সইদের এই মন্তব্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

অন্যদিকে, পাকিস্তানও তালিকাভুক্তি এড়াতে শেষ মুহূর্তের প্রচার চালায়। কিন্তু তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানকে ফের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় এফএটিএফ।

পাকিস্তান এর আগে ২০১৫ সাল পর্যন্ত তিন বছর এফএটিএফ এর নজরদারি তালিকায় ছিল। এই সংস্থা বিভিন্ন দেশের সন্ত্রাসে অর্থায়ন ও বেআইনী মুদ্রা লেনদেনের ওপর নজর রাখে। সংস্থাটির তালিকায় ফের পাকিস্তানের নাম ওঠায় দেশের অর্থনীতি ধাক্কা খাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক আরো অবনতির দিকে যাবে বলাই বাহুল্য।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ