শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

উচ্চ আদালতের নির্দেশে সাভারে চেয়ারম্যান পদে বহাল কফিল উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভার উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব কফিল উদ্দিনকে উচ্চ আদালত  চেয়ারম্যান পদে  বহালের নির্দেশ দিয়েছেন। রোববার বিজ্ঞ আদালত এ আদেশ দেন।

জানাগেছে নাশকতা আইনে মামলাসহ নানা অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রনালয় ২০১৫ সালের মে মাসের এক আদেশে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং হানিফ এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব কফিল উদ্দিনকে বরখাস্ত করেন। বরখাস্তের এ আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট করেন। গতকাল রোববার উচ্চ আদালতের বিচারক সৈয়দ মো: দস্তগীর হোসেন ও মো: আতাউর রহমানের দ্বৈত বেঞ্চ তাকে পূনবহালের আদেশ প্রদান করেন।

রিট আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ আহম্মেদ রাজা অংশ গ্রহন করেন।