মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

৩ মার্চ বেফাকুদ্দিনিয়ার প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিদ্বীনিয়া বাংলাদেশ (জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড) আগামী ৩রা মার্চ রোজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বোর্ড অফিস সংলগ্ন, রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইক্বরা বাংলাদেশ মিলনায়তনে

বোর্ডের ১ম কেন্দ্রীয় পরীক্ষায় সকল স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বোর্ড ঘোষিত হজ্জ ও উমরা সহ আকর্ষণীয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান করতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আলহাজ আসাদুজ্জামান খান কামাল এম, পি,।

সভাপতিত্ব করবেন আল্লামা আশরাফ আলী হাফিযাহুল্লাহ, কো-চেয়ারম্যান আলহাইআতুল উলইয়া লিল জামিআতিল ক্বওমিয়্যা ও সিনিয়র সহ-সভাপতি বেফাকুল মাদারিসিলআরাবিয়্যা বাংলাদেশ। উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ঢাকার সকল মাদরাসার মুহতামিম-আসাতিযায়ে কেরাম, বোর্ডের সকল জেলার প্রতিনেতৃবৃন্দকে আহব্বান করেছেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊ ও মহা-সচিব মুফতি মুহাম্মদ আলী।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ