শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকায় পৌঁছেছেন এডিবি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও। মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

দুই দিনের সফরে এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি এডিবির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখবেন।

সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি দুপুরে এডিবির কার্যালয়ে প্রেস বিফ্রিং করবেন। সফর শেষে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

১৯৭৩ সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য হওয়ার পর থেকেই আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে ঋণ ও অনুদান সহায়তা দিয়ে আসছে। এডিবি ১৯৮২ সালে বাংলাদেশে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে।

এখন পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরি এবং কারিগরি সহযোগিতা দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির শর্তহীন ঋণ, ইকুয়িটি ইনভেস্টম্যান্ট অ্যান্ড গ্যারান্টির (অংশিদারিত্ব বিনিয়োগ ও নিশ্চয়তা) পরিমাণ হচ্ছে প্রায় ৯৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার।

সূত্র: ভোরের কাগজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ