সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


মালয়েশিয়ায় মহিলা মাদরাসায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় টানামিরা শহরের হিফজুল কুরআন মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ছাত্রীদের হোস্টেলের ৭০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের সময় হোস্টেলের ২৫ জন ছাত্রী ছিল। তবে তারা সবাই নিরাপদ রয়েছেন।

মাদরাসার এক শিক্ষার্থী বলেন, রান্নাঘরে বিস্ফোরণের শব্দ শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। অল্প সময়ের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে যায়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হিফজুল কুরআন মাদরাসায় আগুন লাগে। এই দুর্ঘটনায় ২৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ