শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা: পাপুয়া নিউ গিনির ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ক্ষয়-ক্ষতির ব্যাপকতা ক্রমেই বাড়ছে।

৭.৫ মাত্রার ভূমিকম্পটি পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে সোমবার। দেশটির এনগা প্রদেশে সোমবার ভোরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরবর্তী কম্পন হয়েছে। এছাড়া বিরাট অংশ জুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পিএনজি পোস্ট কুরিয়ার পত্রিকা জানায়, সাউদার্ন হাইল্যান্ডস এর রাজধানী মেন্দিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকায় আরো ১৮ জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে আরো বলা হয়েছে, এই ঘটনায় প্রায় ৩শ’ লোক আহত হয়েছে ও বহু স্থাপনা ধ্বংস হয়েছে। ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

পাপুয়া নিউ গিনি টুডে’র ওয়েবসাইটে ক্যাথলিক যাজক পিউস হালের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে চার শিশুসহ অন্তত ১০ জন মারা গেছে। তবে এএফপি মৃতের এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

সূত্র: বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ