রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সৌদি সেনাপ্রধান বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
অান্তর্জাতিক ডেস্ক

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন। পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিবিসির দেওয়া তথ্যমতে, সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় তিন বছর ধরে ইয়েমনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি জোট সেখানে কিছুটা বেকায়দার পড়ায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সিদ্ধান্ত নিয়েছেন।

এরআগে, গেল বছর রাজপুত্র, মন্ত্রী, বিলিয়োনিয়ারসহ সৌদি আরবের প্রায় ডজনখানেক খ্যাতিমান ব্যক্তিকে রিয়াদের রিটজ কার্লটন নামক পাঁচ তারকা হোটেলে আটকে রেখেছিলেন সালমান বিন আব্দুল আজিজ।

তাদের অপরাধ ছিল তারা রাজপুত্রের নেতৃত্বে দেশটির দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গাড়ি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ