শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঐক্যবদ্ধভাবে উত্তরাধুনিক অভ্যুত্থান মোকাবেলা করেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি উত্তরাধুনিক অভ্যুত্থান আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম।

বুধবার এক টুইটবার্তায় তিনি ওই অভ্যুত্থান নিয়ে নিজের মতামত তুলে ধরে বলেন, আর এ জন্যই তুরস্ক বিশ্বের অন্যান্য দেশের জন্যও অনুপ্রেরণার উৎস।

এরদোগান বলেন, আমরা সবাই মিলে ওই অভ্যুত্থান মোকাবেলা করেছিলাম। ভবিষ্যতে যাতে ওই রকম কোনো ঘটনার মুখোমুখি হতে না হয়, সে জন্য দেশের আট কোটি ১০ লাখ মানুষ কাঁধে কাঁধ রেখে লড়াই করে যাবে।

১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী নাজিম উদ্দিন আরবাকানের অপসারণে সেনাবাহিনীর হাত ছিল। আরবাকান সরকারের ইসলামপন্থী কর্মসূচিতে জেনারেলরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।

জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর আরবাকানকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এর পর নতুন এক বেসামরিক সরকার ক্ষমতাগ্রহণ করে। যেটিকে তুরস্কের উত্তরাধু্নিক অভ্যুত্থান নামে ডাকা হয়।

১৯৯৭ সালের সামরিক বাহিনীর সেই ভূমিকার জন্য গত ডিসেম্বরে সাবেক দুই জেনারেলের মৃত্যুদণ্ডের সুপারিশ করেন কৌঁসুলিরা।

তুরস্কের সাবেক সেনাপ্রধান ইসমাইল হাক্কি কারাদায়ি, উপ-সেনাপ্রধান সেভিক বিরসহ ৬০ জনকে বিচারের মুখোমুখি করার অনুরোধ জানানো হয়েছে। এ মামলায় ১০৩ সন্দেহভাজন আসামি রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ