শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন লুনা শামসুদ্দোহা। বুধবারই (২৮ ফেব্রুয়ারি) তিনি ব্যাংকটিতে যোগ দিয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির পরিচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছালাম আজাদ।

অবশ্য ২৫ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেলেই তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাকে অনাপত্তি না দিয়ে লুনা শামসুদ্দোহাকে অনাপত্তিপত্র দেয়।

লুনা সামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট-এ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯২ সালে দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক জীবনের সূচনা ঘটে এবং দেশের একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই-গভর্নেন্স প্রকল্পের সঙ্গে যুক্ত, এরমধ্যে ই-জিপি সিস্টেম অন্যতম। ২০০৭-২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ