শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মিশরে মুখোমুখি ট্রেনের সংঘর্ষে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

মিশরে মুখোমুখি দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে। বুধবার দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২২ আহত হয়েছেন। সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আল বাহেইরা গভর্নরেটের অন্তর্গত কোম হামাদা স্টেশনের অদূরে। এলাকাটির অবস্থান মিশরের উত্তরাঞ্চলের উপকূল ঘেঁষে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায় আহতদের উদ্ধার করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থার লোকেরা এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছেন।

পুলিশ ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হন। এছাড়া ২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২৮ জন নিহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ